profile
নিউজ টাইম
৯ জুন, ২০২৬ রাত ১০:৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চীনের অর্থায়নে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে। এর ফলে বঙ্গোপসাগরের রিয়েল-টাইম তথ্য সরাসরি সংগ্রহ করা সম্ভব হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের প্রথম ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’। এই গ্রাউন্ড স্টেশন উদ্বোধনের মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের স্যাটেলাইটভিত্তিক তথ্য সরাসরি সংগ্রহ, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের এক নতুন ও আধুনিক যুগে প্রবেশ করল বাংলাদেশ।


মঙ্গলবার (৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে এই ঐতিহাসিক গ্রাউন্ড স্টেশনটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন অনুষ্ঠানে অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মৎস্য আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এই স্যাটেলাইট স্টেশনটি যুগান্তকারী ভূমিকা রাখবে। বিশেষ করে আমাদের জেলেরা ও সমুদ্রগামী জাহাজগুলো রিয়েল-টাইম আবহাওয়ার তথ্য পেয়ে নিজেদের ঝুঁকি কমাতে পারবে। এই প্রকল্পের মসৃণ পরিচালনায় উচ্চগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ সব ধরনের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করবে সরকার।”


চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান একে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, “চীনের অর্থায়নে স্থাপিত এই অনন্য কেন্দ্রের মাধ্যমে শুধু চবি নয়, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরা বঙ্গোপসাগরের লাইভ ডাটা নিয়ে কাজ করার সুবর্ণ সুযোগ পাবেন।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...