দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশ থেকে মোট ৮৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশ থেকে মোট ৮৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলার উন্নয়নে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এই অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল এবং ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এর মধ্যে কাগজপত্রবিহীন ও সন্দেহভাজন ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকে সরকার এই বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখতে এই অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিট এবং সেনাবাহিনী সমন্বিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে এই অভিযান পরিচালনা করছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...