কুড়িগ্রামের রৌমারী বড়াইবাড়ী সীমান্তে ৮ ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের তীব্র বাধায় প্রতিহত হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) বড় ধরনের এক অপচেষ্টা যৌথভাবে রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। রবিবার (৭ জুন) গভীর রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে এই ঘটনা ঘটে।
সীমান্তের বাসিন্দা রুহুল আমিন জানান, রাতের আঁধারে হঠাৎ ৮ জন ব্যক্তিকে এক জায়গায় জড়ো করে বাংলাদেশ-ভারত শূন্যরেখায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি জোয়ান ও গ্রামবাসীদের তুমুল হৈহুল্লোড় এবং তীব্র বাধার মুখে বিএসএফ তাদের নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। বড়াইবাড়ী সীমান্তের পাশাপাশি বকবান্দা সীমান্ত দিয়েও আরও এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হলে মাইকিং করে তা প্রতিহত করে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতভর এলাকাবাসীকে সাথে নিয়ে বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...