ডেমরায় বাবার বকা খেয়ে এসএসসি পরীক্ষার্থী ওয়ালিদ হাসানের আত্মহত্যা। ২১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ঝরল এক প্রাণ। বিস্তারিত জানুন।
রাজধানীর ডেমরায় পড়াশোনা বাদ দিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোয় বাবার বকা খেয়ে অভিমান করে ওয়ালিদ হাসান চৌধুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ডেমরার মুসলিমনগর এলাকার নিজ বাসায় গ্যলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
নিহত ওয়ালিদ ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। বর্তমানে তারা ডেমরার সানারপাড় মুসলিমনগর চৌধুরী ভিলার বাসিন্দা।
নিহতের বাবা আবুল হাসান চৌধুরী জানান, আগামী ২১ এপ্রিল থেকে ওয়ালিদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে কিছুটা জেদি প্রকৃতির ছিল। মাস দুয়েক আগে ছেলের আবদার মেটাতে তাকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। কিন্তু পরীক্ষার সামনে পড়াশোনা বাদ দিয়ে সে সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াত।
এ নিয়ে বুধবার দুপুরে বাবা তাকে বকাঝকা করলে সে অভিমান করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ঝুলে আছে।
ওয়ালিদকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...