ঢাকার বংশালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর বংশাল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. মোখলেছিনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই মেগা আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এই আবেদনের তীব্র বিরোধিতা করেন।
মামলার এজহার ও অভিযোগ সূত্রে জানা গেছে—গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে মিছিল করার সময় গুলিবিদ্ধ হন মো. মোখলেছিন। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে বংশাল থানায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...