তরুণদের গেমিং ও ফুটবলে আগ্রহ বাড়ছে। এই প্রেক্ষাপটে ২০২৫ সালে ইনফিনিক্স গেমিং ও ফুটবল কেন্দ্রিক একাধিক উদ্যোগ নিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে নতুন সংযোগ তৈরি করছে।
বর্তমান বাংলাদেশে তরুণ প্রজন্মের একটি বড় অংশ গেমিং এবং ক্রীড়াভিত্তিক কর্মকাণ্ডে আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। তরুণদের এই পাল্টে যাওয়া রুচি ও আগ্রহের কথা মাথায় রেখে ২০২৫ সালে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ইনফিনিক্স হাতে নিয়েছে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ। পণ্য বিক্রয়ের গণ্ডি পেরিয়ে গেমিং ও ফুটবলের মাধ্যমে তরুণদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার এই প্রয়াস ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চলতি বছরে ইনফিনিক্স আয়োজন করেছিল ক্যাম্পাসভিত্তিক ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘পিএমসিসি বাংলাদেশ’। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এটি কেবল একটি প্রতিযোগিতা ছিল না, বরং ক্যাম্পাস পর্যায়ে মোবাইল গেমিংকে একটি পেশাদার ও সংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এর মাধ্যমে তরুণ গেমারদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
তরুণদের গেমিং অভিজ্ঞতাকে পূর্ণতা দিতে ঢাকায় একটি গেমিংকেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে ইনফিনিক্স। এই স্টোরটি প্রচলিত বিক্রয়কেন্দ্রের চেয়ে ভিন্ন; এখানে কেনাকাটার পাশাপাশি গেমিং অভিজ্ঞতা নেওয়ার ও সমমনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। এটি মূলত গেমিং সংস্কৃতিকে ঘিরে ব্র্যান্ড ও তরুণদের একীভূত করার একটি আধুনিক কৌশল।
গেমিংয়ের ভার্চুয়াল জগতের পাশাপাশি মাঠের লড়াইয়েও সরব ইনফিনিক্স। বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের সঙ্গে নিজেদের অংশীদারত্ব অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। সাফ জয়ী নারী ফুটবলারদের ঘিরে দেশজুড়ে যে উন্মাদনা, তার সঙ্গে একাত্ম হয়ে ইনফিনিক্স তরুণদের খেলাধুলায় উৎসাহিত করছে। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির সাথে মাঠের ফুটবলের এই সংযোগ দেশের তরুণ সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা।
বিশ্লেষকরা মনে করছেন, গেমিং ও খেলাধুলা—উভয় ক্ষেত্রই তরুণদের মধ্যে দলগত কাজ, শৃঙ্খলা ও কৌশলগত চিন্তার বিকাশে সহায়ক। পণ্যের প্রচারের চেয়ে তরুণদের অভিজ্ঞতা ও অংশগ্রহণকে প্রাধান্য দেওয়ায় ইনফিনিক্সের এই উদ্যোগগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ভবিষ্যৎ ভাবনাঃ প্রযুক্তি যেভাবে তরুণদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাতে আগামী দিনে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ ব্র্যান্ড এবং গ্রাহকের মাঝে এক শক্তিশালী ও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...