profile
নিউজ টাইম
১৯ জুন, ২০২৬ বিকাল ০৬:৪৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোগো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোগো

ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার ও কটূক্তি করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে জরুরি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিপিই।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং ভাবমূর্তি ক্ষুণ্নকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এমন শিক্ষকদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত ১৮ জুন অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চূড়ান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।


এর আগে গত ১২ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রথম অফিস আদেশ জারি করে। পরবর্তীতে ১৬ মে বিষয়টি অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মন্ত্রণালয়ের সেই নির্দেশনার আলোকেই মাঠপর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার এই নতুন আদেশ জারি করল অধিদপ্তর।


অফিস আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ মেনে চলা সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। কিন্তু কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট ও আপত্তিকর তথ্য শেয়ার করছেন, যা এই নির্দেশিকার পরিপন্থী। সরকার বা কোনো সরকারি দপ্তরের বিরুদ্ধে এমন আচরণ করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণের শামিল।


ডিপিই জানিয়েছে, এই অপপ্রচার রোধে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে বিশেষ মনিটরিং কমিটি রয়েছে। এই কমিটিগুলোকে প্রতি মাসে কমপক্ষে একটি সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে অধিদপ্তরকে নিয়মিত অবহিত করার সুস্পষ্ট তাগিদ দেওয়া হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...