আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করছে সরকার। ১ আগস্ট প্রথম উদ্বোধন।
আগামী ছয় মাসের মধ্যে দেশের পাঁচ জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ও বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় এই হাসপাতালগুলো চালু হবে। এর মধ্যে আগামী ১ আগস্ট বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি চালুর সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংবাদ সংস্থা বাসসকে এই মেগা তথ্য নিশ্চিত করেছেন।
গত ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করে দেশের বিভিন্ন বিভাগে অব্যবহৃত পড়ে থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিটি হাসপাতালে ১ হাজার ৪৭৫ জন করে মোট ৭ হাজার ৩৭৫ জন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার নির্দেশনা অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, শীতাতপ নিয়ন্ত্রিত এই বিশেষায়িত হাসপাতালগুলোতে সেন্ট্রাল আইসিইউ (ICU), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান এবং ডিজিটাল এক্স-রে মেশিনসহ আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম জুলাইয়ের মধ্যেই পৌঁছে যাবে। ১ আগস্ট প্রথম ধাপে জরুরি ও আউটডোর সেবা চালুর মধ্য দিয়ে বরিশাল ও খুলনা শিশু হাসপাতালের শুভ উদ্বোধন করা হবে।
দীর্ঘ ছয় বছর ধরে অবকাঠামো নির্মাণ শেষে অব্যবহৃত পড়ে থাকা রংপুর শিশু হাসপাতালটিও এই মেগা প্রজেক্টের আওতায় চালু হচ্ছে। এছাড়া রাজশাহী ও কুমিল্লার হাসপাতালগুলোর জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন জানান, শুধু এই পাঁচটিই নয়, দেশের স্বাস্থ্য খাতের সকল অব্যবহৃত সরকারি স্থাপনা ধাপে ধাপে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...