২৩ জুন নিষিদ্ধ ঘষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নানা ধরনের সহিংসতা এড়াতে ঢাকাসহ দেশের ৬ জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় সেনাবাহিনী মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।
অন্যদিকে, ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার সুপরিকল্পিত রোডম্যাপ নেওয়া হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...