profile
নিউজ টাইম
২২ জুন, ২০২৬ দুপুর ০৪:৫৮

সচিবালয়ে সোমবার নিজ অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে
সচিবালয়ে সোমবার নিজ অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

‘দেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, ওটা নিষিদ্ধ’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। নাশকতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যাও দিলেন তিনি।

দেশে ‘আওয়ামী লীগ’ নামে বর্তমানে কোনো রাজনৈতিক সংগঠন নেই বলে সাফ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর কোনো বক্তব্য আছে কিনা—জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।” তাই দলটিকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ হিসেবে উল্লেখ করার আহ্বান জানান তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।” একই সাথে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো ও স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন তিনি।


এর আগে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠনের বেআইনি মিছিল ও শোডাউনের মাধ্যমে নাশকতার শঙ্কা থাকায় জনগণের জানমালের সুরক্ষায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...