profile
নিউজ টাইম
২২ মে, ২০২৬ রাত ০৮:০০

ধর্ষণচেষ্টার অভিযোগে পারভেজ ওরফে বাক্কাইয়া গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ধর্ষণচেষ্টার অভিযোগে পারভেজ ওরফে বাক্কাইয়া গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় দায়ের করা মামলা প্রধান অভিযুক্ত পারভেজ ওরফে বাক্কাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় দায়ের করা মামলা প্রধান অভিযুক্ত পারভেজ ওরফে বাক্কাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (২২ মে) বিকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার এর সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দায়ের করা এজাহারটি পুলিশ মামলা হিসেবে নথিভূক্ত করেছে।


অভিযুক্ত যুবক পারভেজ ওরফে বাক্কাইয়া (২৫) রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানা সংলগ্ন তবালছড়ি মসজিদ কলোনির মোহাম্মদ বাবলুর ছেলে। বর্তমানে সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুল্লাপাড়া এলাকায় নানার বাড়ীতে থাকতো।


এজাহারের বরাতে জেলা পুলিশের মুখপাত্র দেবদূত মজুমদার বলেন, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী একটি বাড়ীর নলকূপ থেকে পানি আনতে যায়। শিশুটি পানি নিয়ে ফেরার পথে অভিযুক্ত পারভেজ তার হাত ধরে টেনে একটি সীমানা প্রাচীরের আড়ালে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। শিশুটি কান্নাকাটি ও বাধা দিলে অভিযুক্ত পারভেজ ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়।


তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী অভিযুক্ত পারভেজকে একমাত্র আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে মামলাটি নথিভূক্ত করেছে। পরে বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং এলাকা থেকে আসামি পারভেজকে গ্রেপ্তার করে গতকাল কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...