টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা বাঁচাতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলেসহ গারো সম্প্রদায়ের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো সম্প্রদায়ের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় আজ শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন—টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪১), তার ১২ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৩৯) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের পাশে এক পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। বেশ কিছু সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে কূপে নামেন পিতা বাবুল হাদিমা। একইভাবে তাদের বাঁচাতে এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে প্রতিবেশী রতন নকরেক কূপে নামেন।
একে একে চারজনের কেউই আর কূপ থেকে ফিরে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিশ্চিত হন যে কূপটি সম্পূর্ণ অক্সিজেনশূন্য এবং বিষাক্ত গ্যাসে পূর্ণ ছিল। ফায়ার ফাইটার মনির প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিয়ে কূপে নেমে একে একে চারজনের মরদেহ ওপরে তুলে আনেন। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি মরদেহ উদ্ধার করে বুঝে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...