profile
নিউজ টাইম
২০ জুন, ২০২৬ দুপুর ১০:৪৯

লাল কার্ড দেখার পর মিগেল আলমিরন রেফারির সাথে তর্কে লিপ্ত। ছবি: সংগৃহীত
লাল কার্ড দেখার পর মিগেল আলমিরন রেফারির সাথে তর্কে লিপ্ত। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়লেন মিগেল আলমিরন। ফিফার নতুন নিয়মে তুরস্কের বিপক্ষে মুখ ঢেকে কথা বলায় প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের এই তারকা।

ফুটবল মাঠে অন্যরকম এক নেতিবাচক ইতিহাসের অংশ হয়ে গেলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ম্যাচ চলাকালে মুখ ঢেকে কথা বলার অপরাধে সরাসরি লাল কার্ড (মার্চিং অর্ডার) দেখেছেন তিনি। সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শনিবার সকালে তুরস্কের বিপক্ষে ম্যাচে ফিফার নতুন নিয়মের গ্যাঁড়াকলে পড়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হন প্যারাগুয়ের এই 'নাম্বার টেন'।


মূলত গত ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করেছিলেন বেনফিকার জানলুকা প্রেস্তিয়ান্নি। সেই ঘটনার পর ফিফা কঠোর নিয়ম জারি করে যে—ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়কে উদ্দেশ্য করে মুখ ঢেকে যেকোনো ধরনের কথা বললেই সরাসরি লাল কার্ড দেখানো হবে।


আজকের ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে লক্ষ্য করে মুখ ঢেকে কিছু একটা বলেন আলমিরন। সঙ্গে সঙ্গে তুর্কি ডিফেন্ডার রেফারির কাছে আপিল করলে রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) প্রযুক্তির সাহায্য নেন। ভিএআর চেকের পর অপরাধ প্রমাণিত হওয়ায় আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর আগে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। তবে আলমিরনের এই লাল কার্ডের কারণে বিরতিতে যাওয়ার আগেই প্যারাগুয়ে ১০ জনের দলে পরিণত হয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...